আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় সম্ভাব্য প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, মাদারীপুর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাইফ উল আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন মাহবুবা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। নির্বাচন অফিসার, নিহার রায়, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম,ক্যাপ্টেন মাহমুদ হাসান, সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আরও পড়ুন, অস্থিরতা নিরসনে রায়পুরা উপজেলা প্রশাসনের রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত
মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনার প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন, কালকিনি, মাদারীপুর।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন