দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

এনসিপির বান্দরবান সদর, রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই তিনটি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এনসিপি জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত এই কমিটিগুলো গঠনের মাধ্যমে জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। এর আগে এনসিপি কেন্দ্রীয় কমিটি লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছিল।

জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে জেলার ১২টি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা এনসিপির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতিফলন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বান্দরবান সংসদীয় আসনের এমপি প্রার্থী এএসএম সুজা উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক, আহ্বায়ক প্যানেল, সদস্য সচিব প্যানেল, সাংগঠনিক সম্পাদক প্যানেলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 

আরও পড়ুন, উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা

প্রধান অতিথির বক্তব্যে এএসএম সুজা উদ্দিন বলেন, “সম্প্রীতির এই জেলায় জনগণের সেবায় কাজ করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি আমাকে এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে নির্বাচিত হলে জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনমুখী উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার এই অগ্রযাত্রায় বান্দরবান জেলার সাতটি উপজেলার আহ্বায়ক কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিষয় : বান্দরবান এনসিপি আহ্বায়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এনসিপির বান্দরবান সদর, রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই তিনটি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এনসিপি জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত এই কমিটিগুলো গঠনের মাধ্যমে জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। এর আগে এনসিপি কেন্দ্রীয় কমিটি লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছিল।

জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে জেলার ১২টি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা এনসিপির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতিফলন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বান্দরবান সংসদীয় আসনের এমপি প্রার্থী এএসএম সুজা উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক, আহ্বায়ক প্যানেল, সদস্য সচিব প্যানেল, সাংগঠনিক সম্পাদক প্যানেলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 

আরও পড়ুন, উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা

প্রধান অতিথির বক্তব্যে এএসএম সুজা উদ্দিন বলেন, “সম্প্রীতির এই জেলায় জনগণের সেবায় কাজ করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি আমাকে এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে নির্বাচিত হলে জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনমুখী উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার এই অগ্রযাত্রায় বান্দরবান জেলার সাতটি উপজেলার আহ্বায়ক কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত