আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাশেমীকে প্রার্থী ঘোষণা করা হয়। এর পরপরই বিতর্কিত ও ফ্যাসিস্ট নেতাদের নিয়ে জোট বাঁধেন তিনি। এতে ফতুল্লায় ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা ও বিএনপির থানা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে মনির হোসেন কাশেমী গ্রহণযোগ্যতা হারিয়েছেন।বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মনির হোসেন কাশেমী ফ্যাসিস্ট ও বিতর্কিতদের নিয়ে জোট বাঁধায় বিএনপির বড় একটি অংশ তাকে মেনে নিতে পারেনি।
আরো পড়ুন , আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
এতে বিএনপি থেকে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণাও করেছেন।বিদ্রোহী ওই প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম। এছাড়াও বিএনপির নামে মনোনয়ন কিনে পরে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন