ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার পৃথক বৈঠকের পর আজ বুধবার দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে সমঝোতায় পৌঁছেছে, তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরো পড়ুন , ধানের শীষের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না : রাশেদ খান
জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আলাদা বৈঠক হয়। এসব আলোচনায় আসন সমঝোতা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ধারণা দেওয়া হচ্ছে। আজকের যৌথ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং যেসব বিষয়ে অনিশ্চয়তা ছিল, সেগুলো কাটছে। আজ শীর্ষ নেতাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, সেখানেই সবকিছু স্পষ্ট করা হবে।
বিষয় : ১১ দল চূড়ান্ত প্রার্থী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন