দৈনিক সংবাদ দিগন্ত

শীতকালে কিডনি সুস্থ রাখে ৩ সবজি

শীতকালে কিডনি সুস্থ রাখে ৩ সবজি
সবজি কিডনির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী

শীতকালে বাজারে সহজেই পাওয়া যায় এমন কিছু সবজি কিডনির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যা বাড়লেও অনিয়মিত জীবনযাপনের কারণে এখন অল্প বয়সিরাও নানা কিডনি রোগে ভুগছেন।পুষ্টিবিদদের মতে, কিডনির জন্য উপকারী কয়েকটি সবজি শীতকালেই সবচেয়ে টাটকা ও পুষ্টিগুণসমৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই সময়ে এগুলো খাদ্যতালিকায় রাখলে বেশি উপকার মেলে।

বাঁধাকপি

বাঁধাকপিকে কিডনির জন্য এক ধরনের ‘সুপারফুড’ বলা যায়। এতে ভিটামিন কে, ভিটামিন সি ও প্রচুর ফাইবার রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এতে পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং শরীর থেকে বর্জ্য ছেঁকে বের করার প্রক্রিয়া সহজ হয়।

লাল ক্যাপসিকাম

লাল ক্যাপসিকাম বা বেল পেপারও কিডনির জন্য উপকারী একটি সবজি। এতে পটাশিয়াম কম হলেও ভিটামিন এ, সি ও বি৬ প্রচুর থাকে। পাশাপাশি লাইকোপেন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট কিডনি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

ফুলকপি

ফুলকপিতেও রয়েছে ভিটামিন সি, ফোলেট ও ফাইবার। একই সঙ্গে এতে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের মাত্রা তুলনামূলকভাবে কম, যা কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। শীতকালে নিয়মিত এই তিন সবজি খেলে কিডনিকে সুস্থ রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

বিষয় : ভিটামিন শীতের সবজি কিডনি সুস্থ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শীতকালে কিডনি সুস্থ রাখে ৩ সবজি

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

শীতকালে বাজারে সহজেই পাওয়া যায় এমন কিছু সবজি কিডনির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যা বাড়লেও অনিয়মিত জীবনযাপনের কারণে এখন অল্প বয়সিরাও নানা কিডনি রোগে ভুগছেন।পুষ্টিবিদদের মতে, কিডনির জন্য উপকারী কয়েকটি সবজি শীতকালেই সবচেয়ে টাটকা ও পুষ্টিগুণসমৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই সময়ে এগুলো খাদ্যতালিকায় রাখলে বেশি উপকার মেলে।

বাঁধাকপি

বাঁধাকপিকে কিডনির জন্য এক ধরনের ‘সুপারফুড’ বলা যায়। এতে ভিটামিন কে, ভিটামিন সি ও প্রচুর ফাইবার রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এতে পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং শরীর থেকে বর্জ্য ছেঁকে বের করার প্রক্রিয়া সহজ হয়।

লাল ক্যাপসিকাম

লাল ক্যাপসিকাম বা বেল পেপারও কিডনির জন্য উপকারী একটি সবজি। এতে পটাশিয়াম কম হলেও ভিটামিন এ, সি ও বি৬ প্রচুর থাকে। পাশাপাশি লাইকোপেন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট কিডনি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

ফুলকপি

ফুলকপিতেও রয়েছে ভিটামিন সি, ফোলেট ও ফাইবার। একই সঙ্গে এতে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের মাত্রা তুলনামূলকভাবে কম, যা কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। শীতকালে নিয়মিত এই তিন সবজি খেলে কিডনিকে সুস্থ রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত