দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মেহেরপুর মুজিব নগরে মাদকবিরোধী সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুজিব নগরে মাদকবিরোধী সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলার মুজিবনগরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রতনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বিওয়াইএফসি (ইণঋঈ) ও কম্প্যাশন (ঈঙগচঅঝঝওঙঘ) এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর এবং জেলা তথ্য অফিসার জনাব মো. আব্দুল্লাহ-আল-মামুন। তাঁরা বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ মাদকবিরোধী আন্দোলনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি অধিদপ্তরের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিওয়াইএফসি, মুজিবনগরের প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল এবং কম্প্যাশন, রতনপুর, মুজিবনগরের প্রকল্প ব্যবস্থাপক রনি বাড়ৈ।

আরও পড়ুন, ‎মেয়েকে আনতে গিয়ে স্বজনসহ সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গনমাধ্যম , যুব সমাজ, ছাত্রসমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মেহেরপুর জেলাকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

বিষয় : সভা মতবিনিময় মেহেরপুর সেমিনার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেহেরপুর মুজিব নগরে মাদকবিরোধী সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

মেহেরপুর জেলার মুজিবনগরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রতনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বিওয়াইএফসি (ইণঋঈ) ও কম্প্যাশন (ঈঙগচঅঝঝওঙঘ) এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর এবং জেলা তথ্য অফিসার জনাব মো. আব্দুল্লাহ-আল-মামুন। তাঁরা বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ মাদকবিরোধী আন্দোলনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি অধিদপ্তরের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিওয়াইএফসি, মুজিবনগরের প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল এবং কম্প্যাশন, রতনপুর, মুজিবনগরের প্রকল্প ব্যবস্থাপক রনি বাড়ৈ।

আরও পড়ুন, ‎মেয়েকে আনতে গিয়ে স্বজনসহ সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গনমাধ্যম , যুব সমাজ, ছাত্রসমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মেহেরপুর জেলাকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত