দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীপদের মেয়াদ নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন : হাসনাত

জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গনসংযোগে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। 

আরো পড়ুন , বিশেষ বৈঠকে নাহিদ ইসলাম ও জামায়াত আমির

হাসনাত বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন একটা বড় ট্যাঙ্কি, যার মধ্যে অনেকগুলো ফুটা আছে, যতই পানি দেন কোনো লাভ হবে? হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতিকে যদি বন্ধ করতে পারি, কোনো না কোনো সময় পানি আসবেই কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড়-বৃষ্টি, বর্ষা প্রত্যেক বছরই আসে। কিন্তু ট্যাংকিতে পানি থাকে না মূলত দুর্নীতির কারণে। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আন্টিরা যারা আছেন সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েন।  

বিষয় : প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রীপদের মেয়াদ নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন : হাসনাত

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গনসংযোগে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। 

আরো পড়ুন , বিশেষ বৈঠকে নাহিদ ইসলাম ও জামায়াত আমির

হাসনাত বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন একটা বড় ট্যাঙ্কি, যার মধ্যে অনেকগুলো ফুটা আছে, যতই পানি দেন কোনো লাভ হবে? হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতিকে যদি বন্ধ করতে পারি, কোনো না কোনো সময় পানি আসবেই কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড়-বৃষ্টি, বর্ষা প্রত্যেক বছরই আসে। কিন্তু ট্যাংকিতে পানি থাকে না মূলত দুর্নীতির কারণে। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আন্টিরা যারা আছেন সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েন।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত