খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।যোগদানদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ নেতাকর্মী রয়েছেন।
আরো পড়ুন , মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি মিছিল ও বিক্ষোভ
এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় সদ্য যোগ দেওয়া দীঘিনালা উপজেলায় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমানসহ নেতাকর্মীরা বলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তখন আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।
বিষয় : বিএনপি খাগড়াছড়ি ৬১ নেতা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন