দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ইউট্যাবের

তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।শনিবার এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা, ইতিমধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত।

আরো পড়ুন , নির্বাচনে সুবিধাজনক অবস্থানে বিএনপি প্রার্থী রিতা

জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবেন। কারণ তাঁর আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বিষয় : বিএনপি শুভেচ্ছা নতুন চেয়ারম্যান ইউট্যাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ইউট্যাবের

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।শনিবার এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা, ইতিমধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত।

আরো পড়ুন , নির্বাচনে সুবিধাজনক অবস্থানে বিএনপি প্রার্থী রিতা

জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবেন। কারণ তাঁর আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত