দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় আত্মবিশ্বাস নেই : নাহিদ

নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী। এবার তাদের মতোন একই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১১ দলীয় জোটের এই প্রার্থীর মতে, একটি দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। নির্বাচনি প্রস্তুতিতে বিএনপির জোটের চেয়ে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট অনেকটা এগিয়ে বলেও দাবি করেন তিনি।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , ৫ আগস্টের আগের পরিস্থিতি পুনরুদ্ধার হবে না : তারেক রহমান

নাহিদ বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। এতে মানুষের কাছে ভিন্ন বার্তা যায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।”১১ দলীয় জোটের এই প্রার্থীর অভিযোগ, “অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নির্বিকার। আশা করি তারা দ্রুত কঠোর ব্যবস্থা নেবে।” “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারপরও আমরা মাঠে কাজ করে যাবো।”

বিষয় : নাগরিক পার্টি প্লেয়িং ফিল্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় আত্মবিশ্বাস নেই : নাহিদ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী। এবার তাদের মতোন একই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১১ দলীয় জোটের এই প্রার্থীর মতে, একটি দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। নির্বাচনি প্রস্তুতিতে বিএনপির জোটের চেয়ে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট অনেকটা এগিয়ে বলেও দাবি করেন তিনি।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , ৫ আগস্টের আগের পরিস্থিতি পুনরুদ্ধার হবে না : তারেক রহমান

নাহিদ বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। এতে মানুষের কাছে ভিন্ন বার্তা যায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।”১১ দলীয় জোটের এই প্রার্থীর অভিযোগ, “অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নির্বিকার। আশা করি তারা দ্রুত কঠোর ব্যবস্থা নেবে।” “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারপরও আমরা মাঠে কাজ করে যাবো।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত