হলিউডে ক্রমশই নিজের ভিত শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’- এর প্রথম ঝলক নিয়ে হাজির হয়েছেন দেশি গার্ল। সেখানে তাকে দেখা যাবে রক্তাক্ত, নিষ্ঠুর আর ভয়ংকর এক জলদস্যু হিসেবে। বুধবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করেন প্রিয়াঙ্কা।প্রকাশিত ছবিতে দেখা যায়, যুদ্ধের ময়দানে রক্তে ভেজা মুখে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। কোথাও তাকে দেখা গেছে সহ-অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে, আবার কোথাও পরিবারের সঙ্গে ঘরোয়া আবহে। পুরো ঝলক জুড়েই কাঁচা, রুক্ষ আর অন্ধকার এক পরিবেশ। এই দুই রূপেই স্পষ্ট, চরিত্রটি শারীরিক আর মানসিক- দুই দিক থেকেই কঠিন।‘দ্য ব্লাফ’- এ প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন।
আরো পড়ুন , আবেগ ও সম্পর্কের টানাপোড়েনে জনপ্রিয়তার শীর্ষে ‘এটা আমাদেরই গল্প’
একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু, যাকে সবাই চিনত “ব্লাডি মেরি” নামে। জলদস্যু জীবন ছেড়ে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে মা হিসেবে জীবন শুরু করেন। গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ। কিন্তু পুরোনো দলের লোকেরা তাকে খুঁজে বের করলে আবারও তাকে ফিরতে হয় সহিংস সেই জগতে।প্রিয়াঙ্কার এই রূপ দেখে উচ্ছ্বসিত তার স্বামী নিক জোনাসও। নেটদুনিয়াতেও দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। অনেকেই প্রিয়াঙ্কার শক্তিশালী লুক আর ছবির অন্ধকার আবহের প্রশংসা করেছেন।
বিষয় : হলিউড নতুন অ্যাকশন প্রিয়াঙ্কা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন