দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভোটে সরকার গঠন জনগণের অধিকার পুলিশের নয় : হাসনাত

মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে আর না হয় বেনজির এবং হারুনের পরিণতি বরণ করতে হবে।বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন , স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা সিসিটিভিতে হামলার দৃশ্য

হাসনাত বলেন, যেসব আমলারা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়াতে প্রচার করেছে; আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে। দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত- একটা পক্ষ চায় গোলামী আর একটা পক্ষ চায় আজাদী। একটা পক্ষ চায় ভারতের তাঁবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই যে, বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। দিল্লি হাসিনাকে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাব-কন্টিনেন্ট হিসেবে একটা কলোনিয়াল স্টেট হিসেবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।

বিষয় : পুলিশ সরকার গঠন ব্যালটে সিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটে সরকার গঠন জনগণের অধিকার পুলিশের নয় : হাসনাত

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে আর না হয় বেনজির এবং হারুনের পরিণতি বরণ করতে হবে।বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন , স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা সিসিটিভিতে হামলার দৃশ্য

হাসনাত বলেন, যেসব আমলারা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়াতে প্রচার করেছে; আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে। দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত- একটা পক্ষ চায় গোলামী আর একটা পক্ষ চায় আজাদী। একটা পক্ষ চায় ভারতের তাঁবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই যে, বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। দিল্লি হাসিনাকে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাব-কন্টিনেন্ট হিসেবে একটা কলোনিয়াল স্টেট হিসেবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত