দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মেহেরপুর মুজিবনগরে যুবককে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মেহেরপুর মুজিবনগরে যুবককে অপহরণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কীটনাশক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অপহৃত যুবকের নাম মাহিদ হোসেন। মাহিদ মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের ছেলে। মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদ নিজ গ্রাম বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার নিকট অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক মাঠের ভেতরে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে তারা ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায়। অপহরণের পর থেকেই পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

আরও পড়ুন, সোনারগাঁয়ে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে — ওসি মহিবুল্লাহ

এ ঘটনায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত মাহিদকে উদ্ধার করতে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিষয় : মেহেরপুর অপহরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেহেরপুর মুজিবনগরে যুবককে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কীটনাশক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অপহৃত যুবকের নাম মাহিদ হোসেন। মাহিদ মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের ছেলে। মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদ নিজ গ্রাম বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার নিকট অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক মাঠের ভেতরে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে তারা ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায়। অপহরণের পর থেকেই পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

আরও পড়ুন, সোনারগাঁয়ে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে — ওসি মহিবুল্লাহ

এ ঘটনায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত মাহিদকে উদ্ধার করতে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত