দৈনিক সংবাদ দিগন্ত

চরিত্র নিয়ে উচ্ছ্বাস বুবলী

চরিত্র নিয়ে উচ্ছ্বাস বুবলী
শবনম বুবলী

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শবনম বুবলীকে শেষবার দেখা গিয়েছিলো চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’-এ।  গল্পের ধরন, বুবলীর পারফরম্যান্স সর্বমহলে প্রশংসা কুড়ায়।  তিন বছর পর আবারও রাফির পরিচালনায় ‘প্রেশার কুকার’ নামের এক নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বুবলী।  সিনেমার শুটিং কিছুদিন আগে শুরু হলেও বুবলী আজ থেকেই আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছেন। নতুন ছবি প্রসঙ্গে বুবলী নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে।  চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

আরো পড়ুন , চার সিনেমায় তোরসা

সিনেমার গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে।  ঢালিউড শুধুমাত্র ইদ মৌসুম ছাড়া সিনেমার বাজার খুব একটা সুবিধে করতে পারছে না।  পাশাপাশি যদি সিনেমাটি যদি হয় শুধু নারীকেন্দ্রিক, তাহলে সেটা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়।  তবে ভরসার জায়গা, সিনেমাটির পরিচালনায় রয়েছেন পরীক্ষিত রায়হান রাফি এবং প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।  তান্ডব, সুড়ঙ্গ, তুফান, পোড়ামন ২ দিয়ে বাংলা চলচ্চিত্রের মোড় পাল্টে দিয়ে সুনাম অর্জন করেছেন রাফি।  সর্বশেষ ২০২৫ এ মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।  এক সাংবাদিক দম্পতিকে হত্যার ঘটনার আদ্যোপান্ত ফুটে উঠেছে সিনেমাটিতে।  ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি।  আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

বিষয় : আলোচিত চরিত্র বুবলী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চরিত্র নিয়ে উচ্ছ্বাস বুবলী

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শবনম বুবলীকে শেষবার দেখা গিয়েছিলো চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’-এ।  গল্পের ধরন, বুবলীর পারফরম্যান্স সর্বমহলে প্রশংসা কুড়ায়।  তিন বছর পর আবারও রাফির পরিচালনায় ‘প্রেশার কুকার’ নামের এক নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বুবলী।  সিনেমার শুটিং কিছুদিন আগে শুরু হলেও বুবলী আজ থেকেই আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছেন। নতুন ছবি প্রসঙ্গে বুবলী নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে।  চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

আরো পড়ুন , চার সিনেমায় তোরসা

সিনেমার গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে।  ঢালিউড শুধুমাত্র ইদ মৌসুম ছাড়া সিনেমার বাজার খুব একটা সুবিধে করতে পারছে না।  পাশাপাশি যদি সিনেমাটি যদি হয় শুধু নারীকেন্দ্রিক, তাহলে সেটা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়।  তবে ভরসার জায়গা, সিনেমাটির পরিচালনায় রয়েছেন পরীক্ষিত রায়হান রাফি এবং প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।  তান্ডব, সুড়ঙ্গ, তুফান, পোড়ামন ২ দিয়ে বাংলা চলচ্চিত্রের মোড় পাল্টে দিয়ে সুনাম অর্জন করেছেন রাফি।  সর্বশেষ ২০২৫ এ মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।  এক সাংবাদিক দম্পতিকে হত্যার ঘটনার আদ্যোপান্ত ফুটে উঠেছে সিনেমাটিতে।  ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি।  আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত