দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

বছরের প্রথম সুপারমুন ৩ জানুয়ারি, আকাশে চোখ জুড়ানো দৃশ্য

চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং একই সময়ে পূর্ণিমা হয়। তখন সেই বিশাল ও উজ্জ্বল পূর্ণিমা চাঁদকে সুপারমুন বলা হয়। যা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। শনিবার (৩ জানুয়ারি) বছরের প্রথম সুপারমুনের দেখা মিলবে। যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। 

চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

আরও পড়ুন, এনইআইআর ইস্যুতে অচল মোবাইল বাজার, অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে।

বিষয় : চাঁদ পূর্ণিমা সুপারমুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বছরের প্রথম সুপারমুন ৩ জানুয়ারি, আকাশে চোখ জুড়ানো দৃশ্য

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং একই সময়ে পূর্ণিমা হয়। তখন সেই বিশাল ও উজ্জ্বল পূর্ণিমা চাঁদকে সুপারমুন বলা হয়। যা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। শনিবার (৩ জানুয়ারি) বছরের প্রথম সুপারমুনের দেখা মিলবে। যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। 

চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

আরও পড়ুন, এনইআইআর ইস্যুতে অচল মোবাইল বাজার, অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত