দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার, ২৮ মে সারা দেশে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।আরও পড়ুন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টাসভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।আরও পড়ুন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠনঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। পাশাপাশি বেড়েছে ঈদযাত্রা ও কেনাকাটার প্রস্তুতিও।আরও পড়ুন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহার নামাজ, কোরবানি ও আত্মত্যাগের শিক্ষার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। এদিকে ঈদ উপলক্ষে সরকারি ছুটি, যাতায়াত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।