দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

ওমানে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে, বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, রোববার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে।

আরও পড়ুন, জ্বালানি ঘাটতিতে বিপর্যস্ত এশিয়া, বাড়ছে মূল্যস্ফীতি

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়া জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদ উদযাপন করা হবে।

আরও পড়ুন, সময়সূচি ঘোষণা করে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অন্যদিকে ব্রুনেইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে মঙ্গলবার, ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে, বৃহস্পতিবার।

আরও পড়ুন, যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় নতুন সংকট

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন আগে বা পরে নির্ধারিত হওয়া স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : চাঁদ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওমান ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ওমানে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে, বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, রোববার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে।

আরও পড়ুন, জ্বালানি ঘাটতিতে বিপর্যস্ত এশিয়া, বাড়ছে মূল্যস্ফীতি

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়া জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদ উদযাপন করা হবে।

আরও পড়ুন, সময়সূচি ঘোষণা করে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অন্যদিকে ব্রুনেইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে মঙ্গলবার, ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে, বৃহস্পতিবার।

আরও পড়ুন, যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় নতুন সংকট

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন আগে বা পরে নির্ধারিত হওয়া স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত