প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
ওমানে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা
সংবাদ দিগন্ত: ||
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে, বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, রোববার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে।আরও পড়ুন, জ্বালানি ঘাটতিতে বিপর্যস্ত এশিয়া, বাড়ছে মূল্যস্ফীতিএদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়া জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদ উদযাপন করা হবে।আরও পড়ুন, সময়সূচি ঘোষণা করে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রীঅন্যদিকে ব্রুনেইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে মঙ্গলবার, ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে, বৃহস্পতিবার।আরও পড়ুন, যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় নতুন সংকটবিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন আগে বা পরে নির্ধারিত হওয়া স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত