দৈনিক সংবাদ দিগন্ত

টানা দুই দিন সোনার দাম কমেছে, ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার টাকা

২২ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার টাকা

সোনার দাম টানা দুই দিনে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা কমছে। তার মধ্যে আজ বৃহস্পতিবার ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আর আগামীকাল শুক্রবার থেকে কমছে ১ হাজার ৪৫৮ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ২ লাখ ২৩ হাজার টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রাত নয়টায় সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এতে বলা হয়েছে, দেশের তেজাবি (পাকা) সোনার দাম কমেছে। মূলত বৈশ্বিক বাজারে দাম কমায় দেশেও দাম কমাচ্ছেন সমিতির নেতারা। যদিও বৈধপথে সোনা আমদানি হয় না বললেই চলে। সর্বশেষ আজ সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় দাঁড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের দাম কমে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় দাঁড়াবে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা হবে।

আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা ছিল। সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমবে ১ হাজার ৫০ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কমবে। আজকে পর্যন্ত ২২ ক্যারেটে রুপার দাম ছিল ৬ হাজার ৬৫ টাকা। আগামীকাল থেকে ভরিতে দাম কমবে ৫২২ টাকা। তাতে এক ভরি রুপার দাম দাঁড়াবে ৫ হাজার ৫৪০ টাকা।

বিষয় : সোনা ভরি জুয়েলার্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টানা দুই দিন সোনার দাম কমেছে, ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সোনার দাম টানা দুই দিনে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা কমছে। তার মধ্যে আজ বৃহস্পতিবার ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আর আগামীকাল শুক্রবার থেকে কমছে ১ হাজার ৪৫৮ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ২ লাখ ২৩ হাজার টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রাত নয়টায় সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এতে বলা হয়েছে, দেশের তেজাবি (পাকা) সোনার দাম কমেছে। মূলত বৈশ্বিক বাজারে দাম কমায় দেশেও দাম কমাচ্ছেন সমিতির নেতারা। যদিও বৈধপথে সোনা আমদানি হয় না বললেই চলে। সর্বশেষ আজ সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় দাঁড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের দাম কমে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় দাঁড়াবে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা হবে।

আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা ছিল। সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমবে ১ হাজার ৫০ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কমবে। আজকে পর্যন্ত ২২ ক্যারেটে রুপার দাম ছিল ৬ হাজার ৬৫ টাকা। আগামীকাল থেকে ভরিতে দাম কমবে ৫২২ টাকা। তাতে এক ভরি রুপার দাম দাঁড়াবে ৫ হাজার ৫৪০ টাকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত