দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের পরামর্শে নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নিরবের জানাজায় অংশ নিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি ছিলেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শুনে পটুয়াখালীর বাউফল উপজেলায় মরহুম নিরব হোসেনের গ্রামের বাড়ি ছুটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন, এনসিপির আখতার হোসেনের গাড়ি–বাড়ি নেই, নগদ ১৩ লাখ টাকা

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

বিষয় : বিএনপি তারেক জানাজা নেতৃবৃন্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের পরামর্শে নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নিরবের জানাজায় অংশ নিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি ছিলেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শুনে পটুয়াখালীর বাউফল উপজেলায় মরহুম নিরব হোসেনের গ্রামের বাড়ি ছুটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন, এনসিপির আখতার হোসেনের গাড়ি–বাড়ি নেই, নগদ ১৩ লাখ টাকা

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত