ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক্কার একটি রেকর্ড ভাঙলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। সোমবার নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম।ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি।
আরো পড়নি , আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ
জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম।চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা ৪৮টি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ৪৭টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন