দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষিণ আফ্রিকার তারকা ছুঁলেন মোস্তাফিজের রেকর্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কায়লা রেনেক মোস্তাফিজুর রেকর্ডে ভাগ বসালেন। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ৬ রান, সেই সময় তিনি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। রেনেক ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার পান।এর সঙ্গে রেনেক আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে একাধিক সংস্করণে অভিষেক ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার পেলেন।আরো পড়ুন , রোহিত ও রিকেল্টনের ঝড়ে মুস্বাইয়ের রেকর্ড ভাঙল মোস্তাফিজও ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাব জিতেছিলেন।রেনেকের অসাধারণ ইনিংস দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি মোস্তাফিজ, ইলিয়াস সানি, বেন ফোকস এবং লুঙ্গি এনগিদির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিশেষ সম্মানসূচক তালিকায় নাম লিখিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার তারকা ছুঁলেন মোস্তাফিজের রেকর্ড