দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভালুকা পোশাক কারখানায় গুলিতে আনসার সদস্য নিহত

আনসার সদস্য নিহত

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া (২৯), যিনি সুনামগঞ্জের তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের সন্তান।ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেডের একটি কারখানায় মোট ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন।

আরো পড়ুন , কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণ এক নারীর মৃত্যু

সোমবার সন্ধ্যায় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে থাকার সময় নোমান মিয়ার শর্টগান থেকে গুলি বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মজা করার সময় অসাবধানতাবশত গুলির ঘটনাটি ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত আরেক আনসার সদস্যও একই বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : নিহত আনসার কারখানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভালুকা পোশাক কারখানায় গুলিতে আনসার সদস্য নিহত

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া (২৯), যিনি সুনামগঞ্জের তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের সন্তান।ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেডের একটি কারখানায় মোট ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন।

আরো পড়ুন , কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণ এক নারীর মৃত্যু

সোমবার সন্ধ্যায় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে থাকার সময় নোমান মিয়ার শর্টগান থেকে গুলি বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মজা করার সময় অসাবধানতাবশত গুলির ঘটনাটি ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত আরেক আনসার সদস্যও একই বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত