ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বুয়েটের ডিজাইন করা নিরাপদ তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) এর পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আফতাবনগরের জি ব্লকে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি জিগাতলায় গণপূর্ত অধিদপ্তরের সরকারি স্কুল কলোনিতে বেলা ১১টায় ই-রিকশা চালু হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান অতিথি হিসেবে ই-রিকশা উদ্বোধন করবেন।
আরও পড়ুন, শহীদ ওসমান হাদির স্মরণে ইনকিলাব মঞ্চের অনলাইন কর্মসূচি
উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জে. (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মাহমুদুল হাসান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন