দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নাহিদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর পদত্যাগ

এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। 

আরো পড়ুন , তাসনিম জারার জন্য প্রয়োজন আরও ১৫০০ স্বাক্ষর

 সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।  ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসাবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।

বিষয় : পদত্যাগ সমর্থন মনোনীত প্রার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাহিদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। 

আরো পড়ুন , তাসনিম জারার জন্য প্রয়োজন আরও ১৫০০ স্বাক্ষর

 সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।  ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসাবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত