দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

কোরআন ও সুন্নাহর বাইরে আইন প্রণয়নের বিরোধিতা বিএনপির

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দিবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে, সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে।’

আরো পড়ুন , ভোটার তালিকায় যুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে-বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে; কেন জানি না মনে হচ্ছে, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময়টাতে খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আপনাদের সাবধান থাকতে হবে। ভুল করে নিজেদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করে, সে সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে; আমরা ক্ষতিগ্রস্ত হবো।’‘আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে; কিন্তু আমরা একটা কথা পরিস্কার করে বলতে চাই—আমরা এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্ম বোধ, আমাদের কৃষি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখানে আমরাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।’

বিষয় : বিএনপি মন্তব্যে জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কোরআন ও সুন্নাহর বাইরে আইন প্রণয়নের বিরোধিতা বিএনপির

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দিবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে, সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে।’

আরো পড়ুন , ভোটার তালিকায় যুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে-বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে; কেন জানি না মনে হচ্ছে, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময়টাতে খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আপনাদের সাবধান থাকতে হবে। ভুল করে নিজেদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করে, সে সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে; আমরা ক্ষতিগ্রস্ত হবো।’‘আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে; কিন্তু আমরা একটা কথা পরিস্কার করে বলতে চাই—আমরা এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্ম বোধ, আমাদের কৃষি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখানে আমরাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত