দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭টি দোকান

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭টি দোকানঘর আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন , জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয় : মুন্সীগঞ্জ অগ্নিকাণ্ড দোকান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭টি দোকান

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭টি দোকানঘর আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন , জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত