দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনা ৪ জন নিহত, ২০ জন আহত

নদীতে লঞ্চ দুর্ঘটনা

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে রাত ২টায় ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯-এর মাঝে এ সংঘর্ষ হয়। শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম ইকবাল ও সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এ তথ্য জানিয়েছেন।এ ঘটনায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা দিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এছাড়া দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয় থেকে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন , দান গণনার জন্য আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক

চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী। নিহতরা হলেন-ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আবদুল গনি (৩৮), একই এলাকার কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া এলাকার মো. মিলনের স্ত্রী মোসা. রিনা (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।লঞ্চের যাত্রীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল।

আরো পড়ুন , খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া

 ওই সময় ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিল বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯। এ সময় নদীতে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এমভি জাকির সম্রাট-৩। এটি যখন মাঝ নদীতে ডুবোডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।শুক্রবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটিও ঢাকা সদরঘাট নৌ টার্মিনালে পৌঁছায়। সদরঘাট নৌ থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নেয়। অন্যদিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সকাল ৯টা ১৫ মিনিটে ঝালকাঠি নৌঘাটে পৌঁছায়। সেখানে লঞ্চটির চারজন কর্মীকে আটক করা হয়।

বিষয় : চাঁদপুর আহত লঞ্চ দুর্ঘটনা নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনা ৪ জন নিহত, ২০ জন আহত

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত