দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী সমঝোতায় নুরের জন্য আসন ছেড়ে দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে বিএনপি। এই দফায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে দলটি।বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন , বিএনপির নির্বাচনী জোটে আসন বণ্টন চূড়ান্ত

সংবাদ সম্মেলনে তিনি জানান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয় : সমঝোতা আসন বণ্টন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী সমঝোতায় নুরের জন্য আসন ছেড়ে দিল বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে বিএনপি। এই দফায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে দলটি।বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন , বিএনপির নির্বাচনী জোটে আসন বণ্টন চূড়ান্ত

সংবাদ সম্মেলনে তিনি জানান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত