ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী - কেউই নিরাপদ নন। অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন, বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: আরিফুল হক
ফয়জুল করিম বলেন, দেশে হত্যাকাণ্ড বেড়ে গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। যারা নিজেদের শক্তিশালী মনে করে, তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।তিনি আরও বলেন, দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। তারা এমন একটি নির্বাচন চায়, যেখানে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। নির্বাচনে যেন মারামারি, পেশিশক্তির ব্যবহার ও প্রশাসনের পক্ষপাত না থাকে—এটাই জনগণের প্রত্যাশা।
চাঁদাবাজ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, মানুষ এমন নেতৃত্ব চায়, যারা দেশকে নতুন করে গড়ে তুলবে। প্রশাসনকে কেউ মানছে না—এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করা না গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়েই শঙ্কা তৈরি হবে। প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, আগের নির্বাচন কমিশনারদের পরিণতি কী হয়েছে, তা সবারই জানা। কমিশনকে যেন ভবিষ্যতে কোনো ধরনের মব বা চাপের কাছে নতি স্বীকার করতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন, আ’লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম
৮ দলের জোটের আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি প্রায় চূড়ান্ত। দু-এক দিনের মধ্যেই ঘোষণা আসবে। বরিশালের আসন কার—এটি বলার প্রয়োজন নেই। জোট হলে আমিরের এলাকার আসন আমির না পেলে সে জোটের অর্থই থাকে না। তিনি আরও জানান, বরিশাল বিভাগের ২১টি আসনে জোটের পক্ষ থেকে জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিষয় : নির্বাচন ফয়জুল করিম

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন