কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তবে তার এই মনোনয়নপত্র কেনা সঠিক হয়নি এবং তিনি তা জমা দেবেন না বলে জানিয়েছেন।সোমবার নগরীর নানুয়ার দিঘি সংলগ্ন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আরো পড়ুন , বিকেলে সিইসির সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
মনিরুল হক সাক্কু বলেন, আমি তো মনিরুল হক চৌধুরী ভাইয়ের লোক। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তার জন্য জান দিয়ে কাজ করে যাচ্ছি। ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি নিজেই মহাসচিব সাহেবকে অনুরোধ করেছি। স্যরি, এ সময়ে আমার মনোনয়ন কেনা ঠিক হয়নি। আমি তা জমা দেব না। তবে এ আসনে মনোনয়ন পরিবর্তন হলে আমি নির্বাচন করব।
আরো পড়ুন , গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : ফখরুল
তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনয়ন বঞ্চিত আমিন উর রশিদ ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, তিনি তার শ্যালককে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। আমি অল্প ভোটে হেরে যাই। তার শ্যালক নির্বাচন না করলে বিপুল ভোটে বিজয়ী হতাম। পরবর্তীতে উপনির্বাচনেও তার শ্যালক নির্বাচন করে। আমি তো তার কোনো ক্ষতি করিনি। আমার কি অপরাধ, তিনি প্রকাশ্যে বলুক।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন