দৈনিক সংবাদ দিগন্ত

নতুন অভিজ্ঞতায় মিমি

নতুন অভিজ্ঞতায় মিমি
মিমি চক্রবর্তী

অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় নয়া রূপে হাজির হচ্ছেন মিমি চক্রবর্তী। সেখানে তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এর আগেও একাধিক ছবি এবং সিরিজে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে মিমি বলেন, নির্ঘাত আগের জন্মে আইনজীবী ছিলাম। ওই জন্য ঘুরেফিরে পর্দায় আইনজীবী চরিত্রে অভিনয় করি। ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি পুলিশ অফিসার সংযুক্তা।

আরো পড়ুন , সংসার ভেঙেছে বিন্দুর

 সেখানে থেকে ভৌতিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়। যারা তাকে সংযুক্তা চরিত্রের জন্য ভালোবাসা দিয়েছেন, আশা রাখছেন, তারাই ফের তাকে আইনজীবী নন্দিনী হিসেবেও গ্রহণ করবেন। সাক্ষাৎকারে তিনি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ অভিনয়ে রাজি হওয়ার কারণও জানালেন। তিনি বলেন, ভূতে বিশ্বাসী না অবিশ্বাসী, সেই প্রসঙ্গ আপাতত তোলা থাক। তবে শুভ শক্তির পাশে অশুভ শক্তিও যে রয়েছে সেটা বিশ্বাস করি। একইভাবে প্রিয় ভূতের গল্প, ভৌতিক ছায়াছবি। ছোটবেলায় দিদার কাছে অনেক গল্প শুনেছি। একটু বড় হওয়ার পরে ভূতের ছবিও দেখেছি।

বিষয় : সিনেমা অভিজ্ঞতা ভূমিকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন অভিজ্ঞতায় মিমি

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় নয়া রূপে হাজির হচ্ছেন মিমি চক্রবর্তী। সেখানে তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এর আগেও একাধিক ছবি এবং সিরিজে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে মিমি বলেন, নির্ঘাত আগের জন্মে আইনজীবী ছিলাম। ওই জন্য ঘুরেফিরে পর্দায় আইনজীবী চরিত্রে অভিনয় করি। ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি পুলিশ অফিসার সংযুক্তা।

আরো পড়ুন , সংসার ভেঙেছে বিন্দুর

 সেখানে থেকে ভৌতিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়। যারা তাকে সংযুক্তা চরিত্রের জন্য ভালোবাসা দিয়েছেন, আশা রাখছেন, তারাই ফের তাকে আইনজীবী নন্দিনী হিসেবেও গ্রহণ করবেন। সাক্ষাৎকারে তিনি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ অভিনয়ে রাজি হওয়ার কারণও জানালেন। তিনি বলেন, ভূতে বিশ্বাসী না অবিশ্বাসী, সেই প্রসঙ্গ আপাতত তোলা থাক। তবে শুভ শক্তির পাশে অশুভ শক্তিও যে রয়েছে সেটা বিশ্বাস করি। একইভাবে প্রিয় ভূতের গল্প, ভৌতিক ছায়াছবি। ছোটবেলায় দিদার কাছে অনেক গল্প শুনেছি। একটু বড় হওয়ার পরে ভূতের ছবিও দেখেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত