দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে সোনারগাঁয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। এর মধ্যে বাছাইকৃত ১০০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং প্রত্যেকের চোখে বিনামূল্যে লেন্স স্থাপন করা হবে।

আগামী ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ৮টা থেকে রোগী দেখা শুরু হবে। পরদিন ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে। রোগী দেখার স্থান নির্ধারণ করা হয়েছে সোনারগাঁ উপজেলার হোসেনপুর জনকল্যাণ সমিতি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে। অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে মাজহারুল হক বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল, চাঁদপুরে। এ মহতী কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন আলহাজ্ব মোঃ বজলুর রহমান, সিআইপি সাবেক পরিচালক, এফবিসিসিআই; বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং সভাপতি, হোসেনপুর জনকল্যাণ সমিতি। চিকিৎসা সহযোগিতায় রয়েছে মাজহারুল হক বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল, চাঁদপুর।

আরও পড়ুন, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫ কেজি গাঁজা উদ্ধার; ট্রাক গাড়িসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে হোসেনপুর জনকল্যাণ সমিতি ও সাতগ্রামবাসী। এ সময় উপস্থিত ছিলেন কবির হোসেন ভূইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, আব্দুল হাই, এম এ আউয়াল, মোক্তার হোসেন, রুপচান, জাকির হোসেনসহ জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাতগ্রামের গণমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফিরে আসবে এমন প্রত্যাশাই তাঁদের।

বিষয় : বিনামূল্যে হোসেনপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে সোনারগাঁয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। এর মধ্যে বাছাইকৃত ১০০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং প্রত্যেকের চোখে বিনামূল্যে লেন্স স্থাপন করা হবে।

আগামী ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ৮টা থেকে রোগী দেখা শুরু হবে। পরদিন ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে। রোগী দেখার স্থান নির্ধারণ করা হয়েছে সোনারগাঁ উপজেলার হোসেনপুর জনকল্যাণ সমিতি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে। অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে মাজহারুল হক বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল, চাঁদপুরে। এ মহতী কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন আলহাজ্ব মোঃ বজলুর রহমান, সিআইপি সাবেক পরিচালক, এফবিসিসিআই; বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং সভাপতি, হোসেনপুর জনকল্যাণ সমিতি। চিকিৎসা সহযোগিতায় রয়েছে মাজহারুল হক বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল, চাঁদপুর।

আরও পড়ুন, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫ কেজি গাঁজা উদ্ধার; ট্রাক গাড়িসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে হোসেনপুর জনকল্যাণ সমিতি ও সাতগ্রামবাসী। এ সময় উপস্থিত ছিলেন কবির হোসেন ভূইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, আব্দুল হাই, এম এ আউয়াল, মোক্তার হোসেন, রুপচান, জাকির হোসেনসহ জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাতগ্রামের গণমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফিরে আসবে এমন প্রত্যাশাই তাঁদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত