দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

তাসকিন-মোস্তাফিজ দ্বৈরথে শেষ হাসি ফিজের

তাসকিন-মোস্তাফিজ দ্বৈরথে শেষ হাসি ফিজের
তাসকিন-মোস্তাফিজ

ম্যাচ শুরুর অনেক আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবির। তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের।বিদেশ বিভূঁইয়ের লিগে দেখা হয়ে গেল দুই ‘দেশি’র, তবে এবার ভূমিকাটা ছিল ভিন্ন, একজন খেলছিলেন আরেকজনের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষমেশ শেষ হাসিটা মোস্তাফিজই হেসেছেন। তার দল দুবাই ক্যাপিটালস জিতেছে ৬৩ রানের বিশাল ব্যবধানে। 

দল হারলেও তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। যদিও ৪ ওভারে রান দিয়েছেন ৪০টি। মোস্তাফিজ ২ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট, রান দিয়েছেন মোটে ১৩। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট। বনে যান ম্যাচসেরা।শুরুতে ব্যাট করতে নেমে এদিন দুবাই তোলে ১৮০ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ৪৪ বলে ৬৬ রান করেন, জর্ডান কক্স করেন ১৯ বলে ২৮ রান। দুজনকেই সাজঘরের পথ দেখান তাসকিন। 

বিষয় : রান উইকেট মোস্তাফিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তাসকিন-মোস্তাফিজ দ্বৈরথে শেষ হাসি ফিজের

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

ম্যাচ শুরুর অনেক আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবির। তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের।বিদেশ বিভূঁইয়ের লিগে দেখা হয়ে গেল দুই ‘দেশি’র, তবে এবার ভূমিকাটা ছিল ভিন্ন, একজন খেলছিলেন আরেকজনের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষমেশ শেষ হাসিটা মোস্তাফিজই হেসেছেন। তার দল দুবাই ক্যাপিটালস জিতেছে ৬৩ রানের বিশাল ব্যবধানে। 

দল হারলেও তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। যদিও ৪ ওভারে রান দিয়েছেন ৪০টি। মোস্তাফিজ ২ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট, রান দিয়েছেন মোটে ১৩। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট। বনে যান ম্যাচসেরা।শুরুতে ব্যাট করতে নেমে এদিন দুবাই তোলে ১৮০ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ৪৪ বলে ৬৬ রান করেন, জর্ডান কক্স করেন ১৯ বলে ২৮ রান। দুজনকেই সাজঘরের পথ দেখান তাসকিন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত