দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সিরিজ বাঁচাতে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ইংল্যান্ডের

চ্যালেঞ্জ ইংল্যান্ডের

এক সেশনে ৬ উইকেট। অন্য কোনো সময়ে এমন একটা সেশন স্বস্তিই এনে দিত ইংল্যান্ড শিবিরে। কিন্তু অ্যাডিলেড টেস্টে দলটাকে এই সেশন মোটেও স্বস্তি দিতে পারছে না। তার আগেই যে চালকের আসনে বসে গেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৪৯ রানে অলআউট হওয়া অজিদের লিড দাঁড়িয়েছে ৪৩৪ রানের। 

আরো পড়ুন , ভারতের জুটিকে হারিয়ে জুমার-ঊর্মির ব্রোঞ্জ জয়

টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার বিশ্বরেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরিতে ৪১৭ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ২২ বছর পেরিয়ে গেলেও যে রেকর্ড ভাঙা হয়নি আর কারও। ইংল্যান্ডের সামনে এই বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি। তবে দলের অবস্থা যেমন, তাতে অ্যাশেজ হারই চোখরাঙানি দিচ্ছে বৈকি!

আরো পড়ুন , সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

চতুর্থ দিনে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে। হেড উইকেটে ছিলেন ১৪২ রান নিয়ে। ক্যারি অপরাজিত ছিলেন ৫২ রানে। শুরুতেই ঢিলেঢালা বোলিংয়ের সুযোগ নেয় অস্ট্রেলিয়া।আগের দিন বেন স্টোকস বল করেননি। সহকারী কোচ জিতান প্যাটেল জানিয়েছিলেন, তিনি খুব ক্লান্ত। পুরো দলই যে ক্লান্ত, সেটা দলের দেহভাষ্যেই ছিল পরিষ্কার। আজ শনিবার স্টোকস নিজেই বোলিং শুরু করেন। হেড দ্রুত রানে ফেরেন। ২০৫ বলে তিনি ১৫০ পূর্ণ করেন।

বিষয় : চ্যালেঞ্জ সিরিজ ইংল্যান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিরিজ বাঁচাতে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ইংল্যান্ডের

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

এক সেশনে ৬ উইকেট। অন্য কোনো সময়ে এমন একটা সেশন স্বস্তিই এনে দিত ইংল্যান্ড শিবিরে। কিন্তু অ্যাডিলেড টেস্টে দলটাকে এই সেশন মোটেও স্বস্তি দিতে পারছে না। তার আগেই যে চালকের আসনে বসে গেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৪৯ রানে অলআউট হওয়া অজিদের লিড দাঁড়িয়েছে ৪৩৪ রানের। 

আরো পড়ুন , ভারতের জুটিকে হারিয়ে জুমার-ঊর্মির ব্রোঞ্জ জয়

টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার বিশ্বরেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরিতে ৪১৭ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ২২ বছর পেরিয়ে গেলেও যে রেকর্ড ভাঙা হয়নি আর কারও। ইংল্যান্ডের সামনে এই বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি। তবে দলের অবস্থা যেমন, তাতে অ্যাশেজ হারই চোখরাঙানি দিচ্ছে বৈকি!

আরো পড়ুন , সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

চতুর্থ দিনে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে। হেড উইকেটে ছিলেন ১৪২ রান নিয়ে। ক্যারি অপরাজিত ছিলেন ৫২ রানে। শুরুতেই ঢিলেঢালা বোলিংয়ের সুযোগ নেয় অস্ট্রেলিয়া।আগের দিন বেন স্টোকস বল করেননি। সহকারী কোচ জিতান প্যাটেল জানিয়েছিলেন, তিনি খুব ক্লান্ত। পুরো দলই যে ক্লান্ত, সেটা দলের দেহভাষ্যেই ছিল পরিষ্কার। আজ শনিবার স্টোকস নিজেই বোলিং শুরু করেন। হেড দ্রুত রানে ফেরেন। ২০৫ বলে তিনি ১৫০ পূর্ণ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত