দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ভারতের জুটিকে হারিয়ে জুমার-ঊর্মির ব্রোঞ্জ জয়

সংগৃহীত ছবি

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে শুক্রবার দিনের প্রথম অংশের খেলায় অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের শাটলারদের। দারুণ লড়াইয়ের পর ভারতের জুটিকে হারিয়ে মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছে আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। তবে পুরুষ দ্বৈতে হতাশ করেছে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন, দুই জুটিই।

আরও পড়ুন:  সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডর স্টেডিয়ামে ভারতের স্বাস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। সেই সঙ্গে নিশ্চিত করেন ব্রোঞ্জপদক জয়। ভারতের বিপক্ষে জুমার-ঊর্মির শুরুটা ছিল সাদামাটা, প্রথম সেট তারা হেরে যান ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ঘুরে দাঁড়ান ২১-১৯ পয়েন্টের জয়ে। তৃতীয় সেটেও লড়াই জমেছিল, তবে ২১-১৮ ব্যবধানে সেটের পাশাপাশি ম্যাচও জিতে নেন জুমার ও ঊর্মি। আগেরদিন মোয়াজ্জেম হোসেন অহিদুলকে সঙ্গে নিয়ে পুরুষ দ্বৈতের কোয়ার্টারফাইনালে ওঠা জুমার পারেননি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জিততে। ভিয়েতনামের জুটির কাছে তারা হেরে যান ২১-১৭, ২১-১৪ পয়েন্টে। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি।

বিষয় : জুমা ঊর্মি ব্রোঞ্জজয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারতের জুটিকে হারিয়ে জুমার-ঊর্মির ব্রোঞ্জ জয়

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে শুক্রবার দিনের প্রথম অংশের খেলায় অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের শাটলারদের। দারুণ লড়াইয়ের পর ভারতের জুটিকে হারিয়ে মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছে আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। তবে পুরুষ দ্বৈতে হতাশ করেছে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন, দুই জুটিই।

আরও পড়ুন:  সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডর স্টেডিয়ামে ভারতের স্বাস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। সেই সঙ্গে নিশ্চিত করেন ব্রোঞ্জপদক জয়। ভারতের বিপক্ষে জুমার-ঊর্মির শুরুটা ছিল সাদামাটা, প্রথম সেট তারা হেরে যান ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ঘুরে দাঁড়ান ২১-১৯ পয়েন্টের জয়ে। তৃতীয় সেটেও লড়াই জমেছিল, তবে ২১-১৮ ব্যবধানে সেটের পাশাপাশি ম্যাচও জিতে নেন জুমার ও ঊর্মি। আগেরদিন মোয়াজ্জেম হোসেন অহিদুলকে সঙ্গে নিয়ে পুরুষ দ্বৈতের কোয়ার্টারফাইনালে ওঠা জুমার পারেননি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জিততে। ভিয়েতনামের জুটির কাছে তারা হেরে যান ২১-১৭, ২১-১৪ পয়েন্টে। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত