দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে ঋণগ্রস্ত পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাহাতাব হোসেন (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের ‘সন্ধ্যা কমউিনিটি সেন্টার’ এলাকায় ভাড়া বাসায় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।

মাহাতাব রাজশাহীর পুঁঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের ব্যবসা করতেন।

আরও পড়ুন:  জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি বেশি শক্তিশালী

এর আগে মাহাতাব একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সন্ধ্যা কমউিনিটি সেন্টার এলাকায় ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষে ফাঁস দেন মাহাতাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, মাহাতাব আগে একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয় : আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ পেঁয়াজব্যবসায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ঋণগ্রস্ত পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাহাতাব হোসেন (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের ‘সন্ধ্যা কমউিনিটি সেন্টার’ এলাকায় ভাড়া বাসায় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।

মাহাতাব রাজশাহীর পুঁঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের ব্যবসা করতেন।

আরও পড়ুন:  জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি বেশি শক্তিশালী

এর আগে মাহাতাব একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সন্ধ্যা কমউিনিটি সেন্টার এলাকায় ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষে ফাঁস দেন মাহাতাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, মাহাতাব আগে একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত