দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ডেইলি স্টারের সামনে সাংবাদিক নূরুল কবীরের ওপর হেনস্তার ঘটনা

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন নিউজএইজ সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের তোপের মুখে পড়েন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেগুলোতে দেখা যায়, এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে। ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতে দেখা যায়।

বিষয় : নূরুলকবীর সাংবাদিকহেনস্তা ডেইলিস্টার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডেইলি স্টারের সামনে সাংবাদিক নূরুল কবীরের ওপর হেনস্তার ঘটনা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন নিউজএইজ সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের তোপের মুখে পড়েন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেগুলোতে দেখা যায়, এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে। ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতে দেখা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত