দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

আলীকদমে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মাটি কাটার দায়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সাত লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখ দুপুরে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে, সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানার পুলিশ সহায়তা প্রদান করে।'

আরও পড়ুন, কক্সবাজারের অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে যুক্ত ৫টি ডাম্পার মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ২.৫ লক্ষ টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক এবং ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামগুলো অবমুক্ত করা হবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'

বিষয় : জরিমানা অবৈধ আলীকদম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আলীকদমে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বান্দরবানের আলীকদমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সাত লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখ দুপুরে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে, সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানার পুলিশ সহায়তা প্রদান করে।'

আরও পড়ুন, কক্সবাজারের অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে যুক্ত ৫টি ডাম্পার মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ২.৫ লক্ষ টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক এবং ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামগুলো অবমুক্ত করা হবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত