সেরার লড়াইয়ে নিজে না থাকলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি। ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচনে আর্জেন্টিনা অধিনায়কের প্রথম পছন্দ ছিল তার সাবেক পিএসজি সতীর্থ উসমান দেম্বেলে, যিনি শেষ পর্যন্ত জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি।কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আরেক সাবেক পিএসজি সতীর্থ এমবাপেকে দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মেসি।
আরো পড়ুন , দুর্দান্ত বোলিংয়ের পরও মোস্তাফিজের দল হেরে গেল
সর্বোচ্চ তিনবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হওয়া মেসির তৃতীয় ভোট পেয়েছেন বার্সেলোনায় এখন তার আইকনিক ১০ নম্বর জার্সি পরা ইয়ামাল।বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তার প্রথম ভোট দিয়েছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে। তার দ্বিতীয় ভোট পেয়েছেন দেম্বেলে, তৃতীয় ভোট ইয়ামাল। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন দেম্বেলেকে। এই স্প্যানিশ কোচের দ্বিতীয় ভোট পেয়েছেন ইয়ামাল, তৃতীয়টি ভিতিনিয়া। উল্লেখ্য, প্রথম ভোটে পয়েন্ট ধরা হয় ৫, দ্বিতীয় ভোটে ৩ পয়েন্ট, তৃতীয়টিতে ১ পয়েন্ট।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন