দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিকুঞ্জের সামনে সড়ক দুর্ঘটনায় ব্যাপক যানজট

সড়ক দুর্ঘটনা

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে। সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

আরো পড়ুন ,  গাড়িতে জিম্মি করে যুগ্ম সচিবের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি

দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে।এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। 

বিষয় : দুর্ঘটনা যানজট নিকুঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিকুঞ্জের সামনে সড়ক দুর্ঘটনায় ব্যাপক যানজট

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে। সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

আরো পড়ুন ,  গাড়িতে জিম্মি করে যুগ্ম সচিবের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি

দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে।এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত