দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বরিশালের হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

নির্বাচন উপলক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের ১৮তম ব্যাচের শুভ উদ্বোধন

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের ১৮তম ব্যাচের শুভ উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ১৮তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা অত্যন্ত জরুরি। এ জন্য প্রশিক্ষণার্থীদের মনোযোগী ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনায় বিজয় দিবসের পূর্ণাঙ্গ আয়োজন

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত মোট ৫০ জন পুলিশ সদস্য নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনগত জ্ঞান, কৌশলগত প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) (অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) জনাব মোঃ ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিষয় : নির্বাচন প্রশিক্ষণ উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচন উপলক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের ১৮তম ব্যাচের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ১৮তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা অত্যন্ত জরুরি। এ জন্য প্রশিক্ষণার্থীদের মনোযোগী ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনায় বিজয় দিবসের পূর্ণাঙ্গ আয়োজন

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত মোট ৫০ জন পুলিশ সদস্য নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনগত জ্ঞান, কৌশলগত প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) (অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) জনাব মোঃ ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত