দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

বান্দরবানে বিজয় দিবসে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ

২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আরা রিনি মহোদয়, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।

আরও পড়ুন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ।

বিষয় : বান্দরবান বিজয় কুচকাওয়াজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বান্দরবানে বিজয় দিবসে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আরা রিনি মহোদয়, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।

আরও পড়ুন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x