দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

পাথরে ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে এগোচ্ছি : এস এম জিলানী

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা থেকে তৃতীয় বারের মতো বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

বিগত দুটি নির্বাচনে ভোটের ফলাফলে এস এম জিলানী কিছুটা পিছিয়ে থাকলেও এ বছর জয়ের জন্য সে অনেকটাই আশাবাদী।

আর এই জয়ের জন্যই এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে রাত দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা হওয়ায় এ আসনটি আনেকটাই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এস এম জিলানী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, এ দেশে রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ৫ শতাংশ মানুষ। বাকি ৯৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করে না। তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করে নিতে হবে। আমি সে কাজটিই করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, যেহেতু এ আসনটি বিগত প্রধানমন্ত্রীর আসন। তাই আসনটি থেকে জয় লাভ করা এক রকম পাথরে ফুল ফোটানোর মতো। আর আমি এ এলাকার মানুষদের ভালোবাসা দিয়ে সেই পাথরে ফুল ফোটাতেই এসেছি।  এদিকে গত দুই দিন ধরে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি ভোটারদের বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি জয়লাভ করলে আপনাদের সব আশা পূরণ করব। শিক্ষা, যোগাযোগের উন্নয়নসহ মাদক নির্মূলে কাজ করব।

এস এম জিলানীর এই গণসংযোগকালে কোটালীপাড়া উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

বিষয় : এসএমজিলানী পাথরে_ফুল_ফোটাতে রাজনৈতিক_বার্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পাথরে ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে এগোচ্ছি : এস এম জিলানী

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা থেকে তৃতীয় বারের মতো বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

বিগত দুটি নির্বাচনে ভোটের ফলাফলে এস এম জিলানী কিছুটা পিছিয়ে থাকলেও এ বছর জয়ের জন্য সে অনেকটাই আশাবাদী।

আর এই জয়ের জন্যই এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে রাত দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা হওয়ায় এ আসনটি আনেকটাই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এস এম জিলানী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, এ দেশে রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ৫ শতাংশ মানুষ। বাকি ৯৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করে না। তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করে নিতে হবে। আমি সে কাজটিই করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, যেহেতু এ আসনটি বিগত প্রধানমন্ত্রীর আসন। তাই আসনটি থেকে জয় লাভ করা এক রকম পাথরে ফুল ফোটানোর মতো। আর আমি এ এলাকার মানুষদের ভালোবাসা দিয়ে সেই পাথরে ফুল ফোটাতেই এসেছি।  এদিকে গত দুই দিন ধরে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি ভোটারদের বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি জয়লাভ করলে আপনাদের সব আশা পূরণ করব। শিক্ষা, যোগাযোগের উন্নয়নসহ মাদক নির্মূলে কাজ করব।

এস এম জিলানীর এই গণসংযোগকালে কোটালীপাড়া উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x