চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে দুই দফায় নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি ও পুলিশ জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে লালমাটি এলাকায় এ পুশইন করে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্প। পরে পুশইনের শিকার বাংলাদেশিদের আটকের পর গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
পুশইনের শিকার বাংলাদেশিরা হলেন খুলনার ডুমুরিয়া থানার কুলোটিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. নজরুল (৪৭), তার স্ত্রী সালমা বেগম (৪০), খুলনার তেরখাদিয়া থানার কেটলা গ্রামের মো. নাজমুলের মেয়ে বিথি খাতুন (৯), যশোরের অভয়নগর থানার হিদিয়া ইছামতি গ্রামের শামীম সরদারের মেয়ে মোসা. রুনা (৩৬), একই গ্রামের মতি শিকদারের মেয়ে সুফিয়া বেগম (৪০), একই থানার সিদ্দিবাসী নাওলি গ্রামের মৃত মোদাচ্ছের ফকিরের মেয়ে মোসা. পারভিন (৪৮), যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের মৃত ইয়ামুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫৫), একই গ্রামের মনিরুল শেখের মেয়ে রিয়া মনি (১২), যশোরের শার্শা থানার বারন্দিপাড়া গ্রামের মনিরুল শেখের মেয়ে মোসা. নাসিমা (৩৮), যশোরের বেনাপোল থানার বাহাদুরপুর শাখারীপোতা গ্রামের শহিদ ব্যাপারীর মেয়ে ফরিদা বেগম (৪০), নড়াইলের কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে জরিনা বেগম (৩০), ইমরান হোসেনের ছেলে মো. রকিব (৯), ঢাকার মিরপুর শাহ আলী থানার নিউ সি ব্লক-৭-এর আমজাদ পালোয়ানের মেয়ে ফাতেমা আক্তার (৩১), মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চান্দহর মাদবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬) ও সাতক্ষীরার কলরোয়া থানার সোনাবাড়ি হলুলিয়া গ্রামের জিহাদ সরকারের ছেলে ওহিদ সরকার (২৬)।
আপনার মতামত লিখুন