দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

উড়ন্ত সূচনায় ম্যাচ শুরু বাংলাদেশের

উড়ন্ত সূচনায় ম্যাচ শুরু বাংলাদেশের
সূচনায় ম্যাচ শুরু

রেকর্ড গড়া জয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দুবাইয়ে গতকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছেন লাল-সবুজরা। আফগানিস্তানের ৭ উইকেটে ২৮৩ রান তারা ৭ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে। যুব এশিয়া কাপের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগেরটি ছিল ভারতের। ২০২১ সালে আফগানদের বিপক্ষেই তারা ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল।বাংলাদেশের উড়ন্ত সূচনার দিনে কিছুটা আফসোস থাকতে পারে জাওয়াদ আবরারের।

 বাংলাদেশের ওপেনার ৪ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি। ব্যক্তিগত ৯৬ রানে আউট হয়েছেন তিনি। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৫১ রান স্কোরকার্ডে জমা করেন জাওয়াদ ও রিফাত বেগ। দলীয় ২৬.৪ ওভারে ভাঙে এ জুটি। ফিফটি (৬২) করা রিফাত ক্যাচ আউট হন। তার ৬৮ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। সেঞ্চুরির খুব কাছে গিয়েও নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েন জাওয়াদ। তিনি আউট হন দলীয় ১৭০ রানে। ১১২ বলে ৯৬ রান করার পথে জাওয়াদ ৯টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। আরবের বলে খাতির স্টানিকজাইয়ের হাতে ক্যাচ দিয়ে হতাশায় ক্রিজে বসে পড়েন বাংলাদেশের ওপেনার। তিনে নেমে ৪৮ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম।

 তার ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার ছিল। দলীয় ১৭০ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে টেনে নিয়ে যান আজিজুল ও কালাম সিদ্দিকী। তবে দুই ওভারের মধ্যে ১৩ রানের মধ্যে এ দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। ২৪৯ রানে ৪ উইকেট হারান তারা। এরপর খাতিরের করা ৪৭তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বাসিরের উইকেট হারালে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। শেষ ১৮ বলে তাদের দরকার ছিল ১৫ রান। ৪৮তম ওভারের শেষ ১২ বলে তখন তাদের দরকার ৪ রান। পরের ওভারে সমীকরণটা যখন ১১ বলে ২ রানের তখন দ্বিতীয় বলে আউট হন শেখ পারভেজ। এর তিন বল পরেই ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শাহরিয়ার আহমেদ (৩ বলে ১*)। উইকেটের অপরপ্রান্তে তখন ১৩ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রিজান হোসেন।

বিষয় : ম্যাচ বাংলাদেশ এশিয়া কাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উড়ন্ত সূচনায় ম্যাচ শুরু বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত