দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ

ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে চলমান তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদপন্থী) ঢাকা বিভাগীয় ইজতেমায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইজতেমার ময়দানে বিভিন্ন আমল ও ইবাদতে শরিক হন তিনি।

শনিবার দিনভর আম বয়ানে অংশ নিতে ঢাকা বিভাগের ১৩টি জেলা ও বিভিন্ন থানা থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমায় ধর্মীয় পরিবেশে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার বাদ মাগরিব আম বয়ান করেন তাবলীগ জামাত বাংলাদেশের আমির হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এর আগে শনিবার আছরের পর বয়ান করেন মুফতি উসামা ইসলাম। তিনি ইজতেমার চিরাচরিত রেওয়াজ অনুযায়ী গণবিবাহের খুতবাও দেন। রবিবার সকালে হেদায়েতি কথা বলবেন দিল্লির মাওলানা ওমর ফারুক। ইজতেমায় বিদেশি মেহমানদের উপস্থিতিও রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ইজতেমা শেষ হবে। তিনি আরো জানান, একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আব্দুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন শেষে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব বিভাগীয় ইজতেমা থেকে কয়েকশ জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সারা দেশে দাওয়াতি কাজ করবেন বলেও জানান তিনি।

বিষয় : ঢাকা ইজতেমা ক্রিকেটার মিরাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকার কেরানীগঞ্জে চলমান তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদপন্থী) ঢাকা বিভাগীয় ইজতেমায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইজতেমার ময়দানে বিভিন্ন আমল ও ইবাদতে শরিক হন তিনি।

শনিবার দিনভর আম বয়ানে অংশ নিতে ঢাকা বিভাগের ১৩টি জেলা ও বিভিন্ন থানা থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমায় ধর্মীয় পরিবেশে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার বাদ মাগরিব আম বয়ান করেন তাবলীগ জামাত বাংলাদেশের আমির হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এর আগে শনিবার আছরের পর বয়ান করেন মুফতি উসামা ইসলাম। তিনি ইজতেমার চিরাচরিত রেওয়াজ অনুযায়ী গণবিবাহের খুতবাও দেন। রবিবার সকালে হেদায়েতি কথা বলবেন দিল্লির মাওলানা ওমর ফারুক। ইজতেমায় বিদেশি মেহমানদের উপস্থিতিও রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ইজতেমা শেষ হবে। তিনি আরো জানান, একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আব্দুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন শেষে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব বিভাগীয় ইজতেমা থেকে কয়েকশ জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সারা দেশে দাওয়াতি কাজ করবেন বলেও জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত