দৈনিক সংবাদ দিগন্ত

ফের গ্রেফতার ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

নার্গিস মোহাম্মদী

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার ফাউন্ডেশন জানায়, ৫৩ বছর বয়সি মিসেস মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তা সহকর্মীদের সঙ্গে আটক করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

এ ঘটনার পর নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, তারা নার্গিস মোহাম্মদীর ‘নৃশংস গ্রেফতারে’ গভীরভাবে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে মোহাম্মদীর অবস্থান স্পষ্ট করার,

 তার নিরাপত্তা নিশ্চিত করার এবং শর্ত ছাড়াই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য মিসেস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসা দিতে তিন সপ্তাহের জন্য জেল থেকে অস্থায়ী মুক্তি দেওয়া হয় তাকে।গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় যোগ দেওয়ার সময় তার সর্বশেষ গ্রেফতারের খবর পাওয়া গেছে। 

আইনজীবীর মৃত্যু কীভাবে হয়েছিল তা নির্ধারণের জন্য একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে নরওয়ে-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস। সংস্থাটি বলেছে যে তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি বেশ সন্দেহজনক।মোহাম্মদীর সঙ্গে আরও বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। জানা গেছে, তারা ‘স্বৈরশাসকের মৃত্যু’ এবং ‘ইরান দীর্ঘজীবী হোক’-সহ নানা স্লোগান দিয়েছিলেন।মিসেস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বিবিসি ফার্সিকে বলেন, ‘তারা নার্গিসকে সহিংসভাবে গ্রেফতার করেছে। আইনজীবীর ভাই স্মৃতিসৌধে তার গ্রেফতার প্রত্যক্ষ করেন। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থি।’

বিষয় : গ্রেফতার নোবেলজয়ী নার্গিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফের গ্রেফতার ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x