দৈনিক সংবাদ দিগন্ত

এভারকেয়ারে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গেলেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মির্জা ফখরুল প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, মির্জা ফখরুল হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

বিষয় : এভারকেয়ার মির্জা ফখরুল গুলিবিদ্ধ হাদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এভারকেয়ারে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গেলেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মির্জা ফখরুল প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, মির্জা ফখরুল হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত