রাজধানীর মালিবাগ এলাকায় একটি রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় গুরুতর আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানভীর রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আব্দুল খালেকের ছেলে। পরিবারে দুই ভাই ও এক বোন। তানভীরের ভাই মো. মনিরুল ইসলাম জানান, তার ভাই আগে নেশাগ্রস্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে মালিবাগের একটি রিহ্যাবে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করে বলেন, গতকাল রিহ্যাবের একটি ছেলের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। তখন সে আমার ভাইয়ের অণ্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে।
আপনার মতামত লিখুন